ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখায় অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও লেখক মোহাম্মদ হোসেন শান্তি।

সভাপতিত্ব করেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু মুছা।

‎বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ওয়াজেদ উল্লাহ এবং ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিনুল হকসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার গুরুত্ব এবং অভিভাবকদের ভূমিকা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

‎এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও অধ্যবসায়ের গুরুত্ব নিয়ে অতিথিরা মূল্যবান বক্তব্য প্রদান করেন। শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সফল এ আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নতুন অনুপ্রেরণা যোগায়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular