ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedদুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ যুবক নিহত, আহত-২

দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ যুবক নিহত, আহত-২

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তপন রায় (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুজন।

শুক্রবার (২৫ জুলাই )দুপুরে উপজেলার রাণীশংকৈল-হরিপুর আঞ্চলিক সড়কের হাড়িয়া মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে আসা দুটি বিপরিতগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মোটরসাইকেল আরোহী তপন রায়কে মৃত ঘোষণা করেন। আহত অন্য ২ জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।

নিহত তপন রায় উপজেলার বলিদ্বারা এলাকার তেঘরিয়া গ্রামের রঞ্জিত রায়ের ছেলে। আহতরা হলেন, উপজেলার বাঁশবাড়ি গ্রামের জুলস অনন্ত রায়ের ছেলে ফুল চন্দ্র রায়(২৮) ও হরিপুর উপজেলার পতনডুবা গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল আলিম (২২)।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular