রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পাট কাটতে গিয়ে সাপের কামড়ে মোকসেদ আলী (২০) নামে এক যুবক মারা গেছেন।
গতকাল শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের আরাজি চন্দনচট গ্রামে এ ঘটনা ঘটে। মোকসেদ আলী ওই গ্রামের হামিদুল ইসলামের ছেলে। ইউপি সদস্য নুরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসী ও মৃতের পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন মোকসেদ আলী তার বাবার সঙ্গে তাদের জমিতে পাট কাটতে যায়। আলপথ দিয়ে হাঁটার সময় জমির আলে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ মোকসেদকে ছোবল দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



