ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান

২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান

দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক ২০২৬ জন্য মনোনয়ন আহ্বান মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে সরকার। আগামী ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে জানানো হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা, সব মন্ত্রণালয় ও বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত ব্যক্তিদের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, প্রতি বছরের মতো ২০২৬ সালেও সরকার ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা ইত্যাদি), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি (জীবিত বা মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদকে ভূষিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য, নির্দেশনা এবং ফরম সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.moca.gov.bd) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular