ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশহোসেনপুর বিআরডিবির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

হোসেনপুর বিআরডিবির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সমবায়ের অধীনে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএলি:) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৫-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম।

রোববার (৩ আগস্ট) নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান হিসেবে তার নাম ঘোষণা করেন। বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সমবায় সমিতির লি: এর কার্যকরী কমিটির নির্বাচনে প্রতি তিন বছরের একটি সেশনে প্রাথমিক সমিতির সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পাঁচজন পরিচালক নির্বাচিত হতে হয়। ২০২৫-২৭ অর্থ বছরের জন্য ভোটে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম। এর আগেও তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular