ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচবি শিক্ষক সাইদুল সরকার সাময়িক বরখাস্ত

চবি শিক্ষক সাইদুল সরকার সাময়িক বরখাস্ত

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকারকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

শুক্রবার (১ আগষ্ট) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে নতুন একটি কমিটিও গঠন করা হয়েছে। দ্বিতীয় তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা যায়, সাইদুল ইসলামের বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ। শিক্ষার্থীদের কুপ্রস্তাব, যৌন হয়রানি, বিভাগীয় সম্পত্তি দখল, অফিসরুমকে দলীয়করণ, সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং মিথ্যা তথ্য দিয়ে বিদেশি স্কলারশিপে আবেদনের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক সাইদুল ইসলাম সরকার বলেন, ‘ এ বিষয়ে আমি এখনো কিছু জানি না। তবে আমার ব্যাপারে তদন্ত হয়েছে। আমাকে ডেকেছিল, আমি আমার কথা বলেছি। এরপরে এখনো কোন কাগজপত্র পাইনি।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুল বলেন, ‘ তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরেকটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেটার রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ’

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular