ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকআফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত

আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন শিশুও রয়েছে। স্থানীয় সরকারি মুখপাত্র আহমদুল্লাহ মুততাকি ও পুলিশ জানায়, ইরান থেকে ফেরত পাঠানো আফগান শরণার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) পুলিশ জানায়, অতিরিক্ত গতির কারণে এবং চালকের অবহেলায় এ দুর্ঘটনা ঘটে। ফেরত আসা যাত্রীরা ইরান সীমান্তবর্তী ইসলাম কালা থেকে রাজধানী কাবুলের দিকে যাচ্ছিলেন।

হেরাত প্রদেশের কর্মকর্তারা জানান, ট্রাকের দুই যাত্রী ও মোটরসাইকেলের দুই আরোহীও নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী।

তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদও নিশ্চিত করেছেন যে, নিহতরা ইরান থেকে ফেরত পাঠানো আফগান নাগরিক।ইরান সম্প্রতি অনিবন্ধিত অভিবাসীদের দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার (১৮ আগস্ট) ঘোষণা করেন, আগামী মার্চের মধ্যে আরও ৮ লাখ আফগানকে দেশ ছাড়তে হবে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, শুধু জুনের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান ইরান থেকে ফেরত এসেছে। এর মধ্যে প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১৪ লাখ মানুষ পাকিস্তান ও ইরান থেকে আফগানিস্তানে ফিরতে বাধ্য হয়েছে।

ঢাকা নিউজ/এস 

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular