ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবাগেরহাটে হরতাল , ডিসিকে কার্যালয়ে প্রবেশে বাধা, নির্বাচন অফিসে তালা

বাগেরহাটে হরতাল , ডিসিকে কার্যালয়ে প্রবেশে বাধা, নির্বাচন অফিসে তালা

বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি সংসদীয় আসন করে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশের প্রতিবাদে জেলাজুড়ে হরতাল চলছে। সড়কপথ অবরোধ করে এ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সোমবার সকাল ৮টা থেকে হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। এ কর্মসূচি চলবে সন্ধ্যায় ছয়টা পর্যন্ত।

সকাল পৌনে ৯টার দিকে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে তাঁর কার্যালয়ে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। পরে তিনি নিজের অফিসে প্রবেশ না করে জেলা ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন।

বাগেরহাট সড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-ঢাকা মহাসড়কের দশানী, নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা, মোংলা বাসস্ট্যান্ডসহ জেলার অন্তত ২০টি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের ওপর গাড়ি, গাছের গুঁড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করে রেখেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

হরতালের অংশ হিসেবে নেতাকর্মীরা সকাল সাড়ে আটটার দিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা দেন। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান হরতালকারীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. ফকরুল হাসানের গাড়ি আটকে দেওয়া হয়। পরে তিনি হেঁটে অফিসে যান। নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের ভবনের সামনে অবস্থান নেয়।

সকাল থেকে এসব কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্যসচিব মুক্তিযোদ্ধা মুজাফফর রহমান আলম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুসসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত রয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular