ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগৌরীপুরে বর্ণিল আয়োজনে স্বজন সমাবেশের ২১তম বর্ষপূর্তি উদযাপন

গৌরীপুরে বর্ণিল আয়োজনে স্বজন সমাবেশের ২১তম বর্ষপূর্তি উদযাপন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর স্বজন সমাবেশের ২১তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার (১৭ সেপ্টেম্বর) বর্ণিল শোভাযাত্রা, কেককাটা, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। তিনি বলেন, আমি অভিভূত। স্বজনদের জনকল্যাণমুখী প্রত্যেকটি কর্মসূচী আমাকে অনুপ্রাণিত করেছে। এসব কর্মসূচী আলোকিত মানুষ গড়তে ও সুন্দর বাংলাদেশ বির্নিমাণ সহায়তা করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও সাংবাদিক মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. বদরুজ্জামান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামছ উদ্দিন, গৌরীপুর দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল জলিল মুন্শী, ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এইচ এম আলী আহাম্মদ, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হীরা, রির্পোটার্স ক্লাবের সাবেক সভাপতি মহসিন মাহমুদ শাহ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক রমজানুর রহমান নাজিম।

স্মৃতিচারণ করেন প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, নাদিরা জামান পান্না প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular