ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাধানমন্ডি ক্লাব লিমিটেডের এজিএম ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ধানমন্ডি ক্লাব লিমিটেডের এজিএম ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৫ বছর পর রাজধানীর ধানমন্ডি ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ এবং (২০২৬-২০২৭ইং) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি সীমান্ত স্কয়ার কনভেনশন হলে সকাল থেকে এজিএম ও দুপুর ২টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১ হাজার ৩০০ জন ভোটার অংশগ্রহণের সুযোগ পান।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আছলাম খান, মোঃ হাবিব উল্লাহ বাবুল ও সহিদুল ইসলাম সহীদ। কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ডক্টর মোহাম্মদ ওসমান গনি, ফরিদা ইয়াসমিন, গোলাম ফারুক, খালেদা ইয়ামিন, মেজর (অব.) মোঃ ইমরুল আলম, মোঃ আহাদুল্লাহ খান (রুবেল), মোঃ আনিসুজ্জামান খান, মোঃ হারুন অর রশিদ, মোঃ ইউসুফ আলী শামীম, মোঃ ফেরদৌস আলম খান, প্রদীপ কুমার সাহা, শওকত হোসাইন, সৈয়দ আলমগীর হোসাইন ও তারেক আহমেদ আদিল।

সভাপতি পদপ্রার্থী সহিদুল ইসলাম সহীদ বলেন, “খুবই সুন্দর একটি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জয়ী হলে ভোটারদের প্রত্যাশা পূরণে সব ধরনের পদক্ষেপ নেব। এই ক্লাবের সদস্যদের নিয়ে, সবার পরামর্শে উন্নয়নের কাজ করব। আমরা প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক, কোনো বিশৃঙ্খলা হবে না।”

অন্যান্য প্রার্থীরাও একই সুরে বলেন, “এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সবাইকে একসাথে দেখা হচ্ছে খুব ভালো লাগছে। আমরা ভাই ভাই, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। ক্লাবের উন্নয়নে যারাই জয়ী হোক, সবাই মিলে কাজ করব।”

ভোটারদের মধ্যে একাধিকজন জানান, “সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে জয়ী করা সম্ভব না হলেও, যিনি জয়ী হবেন তিনি যেন সবাইকে নিয়ে ধানমন্ডি ক্লাবের উন্নয়ন করেন, সেটাই আমাদের প্রত্যাশা। ক্লাবের সুখে-দুঃখে পাশে থাকবেন—এটাই কাম্য।”

নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচনকে সুষ্ঠ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীরা নিয়ম-কানুন মেনে ভোট চাইছেন। কোনো প্রার্থী বা ভোটারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। বিশৃঙ্খলার সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।”

এজিএমে অংশগ্রহণকারী সদস্যরা ক্লাবের আয়-ব্যয়সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং উন্নয়নমূলক প্রত্যাশা ব্যক্ত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular