গত বছরের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান। ‘এর রেশে’ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি পোস্টের বিপরীতে ফের নিজের পেজে ‘ইস্যু ফলোআপ স্টাইলে’ পোস্ট দেন সাকিব। পোস্টে কেউ কারও নাম সরাসরি উল্লেখ করেননি। তবে কে কাকে ইঙ্গিত করে কী বার্তা দিতে চেয়েছেন, তা বোধ হয় বুঝতে সমস্যা হয়নি নেটিজেনদের।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান সাকিব। সেই পোস্টের কিছুক্ষণ পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি পোস্ট করেন ফেসবুকে, যা সাড়া ফেলে নেটিজেনসহ দেশবাসীর মাঝে।
সাকিবের পোস্টের ক্যাপশনে লেখা, ‘শুভ জন্মদিন আপা’। সঙ্গে ২০১৫ সালে গ
ণভবনে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে তোলা নিজের একটি ছবি জুড়ে দেন তিনি। লত, সাকিব আল হাসানের পোস্টের কিছুক্ষণ পর একটি পোস্ট করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু, আমিই ঠিক ছিলাম। আলোচনা শেষ।’ সেই পোস্টের কমেন্ট বক্সে বেশিরভাগ নেটিজেনদের মন্তব্যে সাকিবের প্রতি ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে।
অনেকেরই ধারণা, আসিফের পোস্টে ‘একজনকে পুনর্বাসন না করা’ বলতে আসিফ মাহমুদ অন্য কেউ না, বরং সাকিবকেই বুঝিয়েছেন। সেটা যে সাকিবও বুঝেছেন, তা স্পষ্ট হয়েছে পরে তার একটি স্ট্যাটাসে।




