ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বাংলাদেশের জনগণ অসাম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির বন্ধনে আবন্ধ থাকতে চায়-এডভোকেট সুব্রত চৌধুরী ।

বাংলাদেশের জনগণ অসাম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির বন্ধনে আবন্ধ থাকতে চায়-এডভোকেট সুব্রত চৌধুরী ।

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.সুব্রত চৌধুরী অদ্য ৩০ সেপ্টেম্বর কেরানীগঞ্জের তেঘরিয়া পুজামন্ডপসহ কেরানীগঞ্জ এলাকার ৭ টি পুজামন্ডপ পরিদর্শন করেন। তিনি দুর্গাউৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের আনন্দ উৎসাহের সাথে পুজা পালনের আহবান জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এর নিমন্ত্রণে তার বাড়িতে উপস্থিত ছিলেন গনোফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী এবং গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ । এ সময় আতিথেয়তা ও আপ্যায়ন করেন দক্ষিণ কেরানীগঞ্জের অগ্নিকন্যা, বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী।

তিনি গণফোরাম দলের প্রতিষ্ঠাতা সভাপতি সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের পক্ষ থেকে পুজামন্ডপ ঘুরে ঘুরে দেখেন ও সবাইকে শুভেচ্ছা জানান।

কেরানীগঞ্জের পুজামন্ডপে এক সুধী সমাবেশে সুব্রত চৌধুরী বলেন-বাংলাদেশের জনগণ অসাম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির বন্ধনে আবন্ধ থাকতে চায়।
এসময় গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্য উপস্হিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ রওশন ইয়াজদানী, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাহফুজুর রহমান মাসুম, সমাজসেবা সম্পাদক ফারুক হোসেন,  সদস্য হাবিবুর রহমান বুলু, মহিলা গণফোরামের সদস্য সচিব প্রকৌশলী শ্রাবণী মোস্তফা, যুব গণফোরামের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মিনহাজ উল ইসলাম প্রিয়, সদস্য সচিব এশেক আলী আশিক এবং রাউফি খন্দকার শুভ সহ আরও অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular