ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবেগমগঞ্জে চার মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বেগমগঞ্জে চার মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরমান হোসেন বিজয় (১৮) নামে এক কিশোরকেক কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টায় উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আরমান হোসেন বিজয় উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শাহীন চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বেগমগঞ্জের একলাশপুর থেকে নিজ বাড়ি হাজীপুর যাওয়ার পথে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত তাকে পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

স্থানীয়রা জানান, আরমান হোসেন নিজেই একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিতো এবং দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন ব্যক্তিকে জিম্মি করে চাঁদা আদায় ও মহাসড়কে চুরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার প্রতিপক্ষের লোকেরাই তাকে হত্যা করেছে। নিরাপত্তার কারণে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে রাজি হননি।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক জানান, গত রাতে বেগমগঞ্জে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। পুলিশ অপরাধীদের শনাক্তকরণ ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular