ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন (৪২) নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর উপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার, বাগেরহাট হিসেবে কাজ করতেন। এছাড়া সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

তবে কারা মেরেছে, কি কারণে মারা গেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular