ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবাসায় ঢুকে বিএনপি নেতাকে গুলি

বাসায় ঢুকে বিএনপি নেতাকে গুলি

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে ঝিলংজার বিসিক শিল্প নগরী এলাকায় লিয়াকত আলীকে বাসার উঠোনে হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিয়াকত আলীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই বিএনপির নেতাকর্মীরা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড স্টেশনে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধরা লিয়াকতের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। এসময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

গুলিবিদ্ধ লিয়াকত আলী বলেন, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কুদরত উল্লাহর নেতৃত্বে সন্ত্রাসী খালেক, সাহাব উদ্দিনসহ ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী বাড়ির উঠোনেই তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি চালায়।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লিয়াকত আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular