ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামতোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে, শারীরিক অবস্থা অপরিবর্তিত

তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে, শারীরিক অবস্থা অপরিবর্তিত

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়ানোয় তার পরিবার এ বিষয়ে হতাশা ব্যক্ত করেছে।

বর্তমানে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, তিনি লাইফ সাপোর্টে আছেন। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।

সোমবার (৬ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন ঢাকা মেইলকে বলেন, তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, তিনি সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। বলতে গেলে তার অবস্থান তেমন কোনো পরিবর্তন হয়নি।

ডা. তুহিন বলেন, বয়স্ক মানুষকে নিয়ে মৃত্যু সংবাদ ছড়ানো খুবই দুঃখজনক ও পরিবারের জন্য বেদনাদায়ক। তিনি জীবিত আছেন, দেশবাসীর কাছে আমরা দোয়া চাই।

তোফায়েল আহমেদের পরিবার এ ধরনের গুজব না ছড়াতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে। সূত্র : ঢাকা মেইল

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular