ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪১ জন রোগী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩০১ জন। এর বাইরে বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো—

ঢাকা বিভাগ (সিটি এলাকা ছাড়া): ২১৪ জন

চট্টগ্রাম বিভাগ: ১০৬ জন

বরিশাল বিভাগ: ১২৫ জন

ময়মনসিংহ বিভাগ: ১৯ জন

খুলনা বিভাগ: ২৬ জন

রংপুর বিভাগ: ৪৭ জন

সিলেট বিভাগ: ৩ জন

চলতি বছরে এখন পর্যন্ত ২৩৮ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া বছরের শুরু থেকে এ পর্যন্ত ৫৬ হাজার ২৫৭ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular