ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকমাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা

মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিক্ষোভের মুখে মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এবার দেশটির সামরিক বাহিনীর একজন কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা শপথ নিয়েছেন। আজ শুক্রবার (১৭ অক্টোবর) দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি।

এরই মধ্যে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত অভ্যুত্থানকে বৈধতা দিয়েছে। নিরাপত্তা বাহিনীর বড় অংশই নতুন প্রেসিডেন্টকে সমর্থন দিয়েছেন।

শপথ নিয়ে নতুন প্রেসিডেন্ট বলেন, আমি সম্পূর্ণ ন্যায়পরায়ণ ও দায়িত্বশীলভাবে মাদাগাস্কারের রাষ্ট্রপতি হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করবো।এর আগে, জেন-জি বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। দেশটির তিন-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। 

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular