ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনাগফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এই দূর্ঘটনাটি ঘটে। গফরগাঁও রেলওয়ে পুলিশের ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। গফরগাঁও রেল স্টেশন মাস্টার হানিফ আলী জানান,ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া ঝাঞ্জাইল গামী বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয় নামা বৃদ্ধ (৬৫) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। জিআরপি ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular