ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাগফরগাঁওয়ে শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক

গফরগাঁওয়ে শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বেঞ্চে বসে শ্রেণি পাঠদান পর্যবেক্ষণ করেন।

বৃহস্পতিবার(২৩ অক্টোবর) সকালে গফরগাঁওয়ের ভারইল গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শ্রেণি কক্ষে শিশু শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে পাঠদান পর্যবেক্ষণ করেন।পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠদান বিষয়ে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর এ আলম ভূইয়া,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হেলাল উদ্দিন আরিফ রাব্বানীসহ শিক্ষকবৃন্দ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর এ আলম ভূইয়া বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা জেলা প্রশাসককে কাছে পেয়ে অনেক আনন্দিত। তিনি উৎফুল্ল মনে পাঠদান পর্যবেক্ষণ করেন ও পরামর্শ দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular