ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedইএফএল কাপে আর্সেনাল-সিটি-চেলসির জয়ের রাতে লিভারপুলের বিদায়

ইএফএল কাপে আর্সেনাল-সিটি-চেলসির জয়ের রাতে লিভারপুলের বিদায়

ইএফএল কাপে আর্সেনাল-সিটির জয়ের রাতে আরও একবার হতাশায় ডুবলো লিভারপুল। কারাবারও কাপের চতুর্থ রাউন্ডে গতকাল রাতে ক্রিস্টল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অল রেডরা।

প্রিমিয়ার লিগে গত রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-৩ গোলে হেরে যাওয়া ম্যাচের দশ পরিবর্তন নিয়ে প্যালেসের বিপক্ষে মাঠে নামে লিভারপুল। তবে কোচ আর্নে স্লটের এমন সিদ্ধান্তেও কোন কাজে আসেনি। উলটো সঙ্গী হয়েছে সেই হার।

নিজেদের মাঠ অ্যানফিল্ডে প্রায় দ্বিতীয়সারির দল নিয়ে নামা স্বাগতিকরা প্রথমার্ধের শেষ দিকে মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। ৭৯ মিনিটে দশজনের দলে পরিণত হওয়া লিভারপুলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন পিনো।

প্রতিযোগিতার শেষ ষোলোর অন্য ম্যাচে সোয়াননি সিটির বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলের জয়ে গোল করেন ফিল ফোডেন ও সাভিনহো।

ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ইথান নুয়েনেরির গোল এগিয়ে যাওয়ার পর গানারদের ব্যবধান দ্বিগুন করা গোলটি করেন বুকায়ো সাকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular