ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনমারা গেছেন সংগীতশিল্পী জেনস সুমন

মারা গেছেন সংগীতশিল্পী জেনস সুমন

বিনোদন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল ৪টায় মারা যান গুণী এই সংগীতশিল্পী। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মীনি।

‘একটা চাদর হবে’— এই একটি গানই তাকে দেশের ঘরে ঘরে পরিচিত করে তোলে। ১৯৯৭ সালে তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশের পর একের পর এক শ্রোতাপ্রিয় অ্যালবাম উপহার দেন তিনি ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ আরও অনেক গান।

২০০৮ সালে প্রকাশিত হয় তার সবশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। এরপর কিছুটা অনিয়মিত হয়ে পড়লেও শ্রোতাদের মনে জায়গা ছিল অটুট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular