ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশশ্রীবরদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শ্রীবরদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শেরপুর প্রতিনিধি : বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন। শারীরিক নানা জটিলতায় গত চার দিন ধরে সিসিইউতে তার চিকিৎসা চলছে। তার সুস্থতা কামনায় ২৯ নভেম্বর (শনিবার) রাতে শেরপুরের শ্রীবরদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন। আমি তার সুস্থতার জন্য রংপুরবাসীসহ সর্বসাধারণের নিকট দোয়া কামনা করছি।

শ্রীবরদী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতি করেন
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুর রহিম দুলাল। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের সহস্রাধিক নাগরিকরা অংশ নেয়।

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করাসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular