ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত

রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করার সিদ্ধান্ত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিরাপত্তা প্রটোকলে রাজনৈতিক নেতা এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন—সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হবে।

এছাড়া, গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা প্রদানেরও উদ্যোগ নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির প্রাণনাশে পরিচালিত হামলার পর সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এলো। হাদি ছাড়াও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতাদের হত্যা ও হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular