ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিসৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্রি ওয়াই-ফাই উদ্বোধন

সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্রি ওয়াই-ফাই উদ্বোধন

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৬ মার্চ ২০২৬) নীলফামারীর এই বিমানবন্দরে সরাসরি ফ্রি পাবলিক ওয়াই-ফাই সেবার উদ্বোধন করেন।

সরকারি উদ্যোগে বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ধাপে ধাপে “বিনামূল্যে পাবলিক ইন্টারনেট” চালু করার অংশ হিসেবে এ সেবা চালু করা হচ্ছে। উদ্বোধন কিউআর কোড স্ক্যান করে সম্পন্ন করেন বলে জানানো হয়েছে।

সরকারের লক্ষ্য রেলওয়ে স্টেশন, অন্যান্য বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতেও একই সুবিধা বাড়ানো।

প্রেস সচিব জানান, সেবা চালুর ফলে যাত্রীরা অনায়াসে ইন্টারনেটে সংযুক্ত হয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, অনলাইন যোগাযোগ ও ভ্রমণ সংক্রান্ত কাজ করতে পারবে। এটি জনসেবার মান উন্নয়ন এবং ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধির অংশ।

ভবিষ্যতে দেশের সব বড় ট্রান্সপোর্ট তথ্য আদান-প্রদান এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যা ভ্রমণকে আরও গতিশীল ও সুবিধাজনক করবে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular