নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৬ মার্চ ২০২৬) নীলফামারীর এই বিমানবন্দরে সরাসরি ফ্রি পাবলিক ওয়াই-ফাই সেবার উদ্বোধন করেন।
সরকারি উদ্যোগে বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ধাপে ধাপে “বিনামূল্যে পাবলিক ইন্টারনেট” চালু করার অংশ হিসেবে এ সেবা চালু করা হচ্ছে। উদ্বোধন কিউআর কোড স্ক্যান করে সম্পন্ন করেন বলে জানানো হয়েছে।
সরকারের লক্ষ্য রেলওয়ে স্টেশন, অন্যান্য বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতেও একই সুবিধা বাড়ানো।
প্রেস সচিব জানান, সেবা চালুর ফলে যাত্রীরা অনায়াসে ইন্টারনেটে সংযুক্ত হয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, অনলাইন যোগাযোগ ও ভ্রমণ সংক্রান্ত কাজ করতে পারবে। এটি জনসেবার মান উন্নয়ন এবং ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধির অংশ।
ভবিষ্যতে দেশের সব বড় ট্রান্সপোর্ট তথ্য আদান-প্রদান এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যা ভ্রমণকে আরও গতিশীল ও সুবিধাজনক করবে।
ঢাকানিউজ২৪/মহফ




