ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবিরামপুরে জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ উদ্বোধন

বিরামপুরে জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ উদ্বোধন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর বিরামপুরে পাইলট উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৪ উদ্বোধনী সমাপনী অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

বুধবার (১৪ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় বড় মাঠে জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) বালক ২০২৪ এর উদ্বোধনী ও সমাপনী খেলার শুভ উদ্বোধন হয়েছে।

এসময় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন, পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

আজকের উদ্বোধনী ফুটবল খেলোয়াড় দল ছিলেন বিরামপুর পৌরসভা বনাম পলিপ্রয়োপুর ইউনিয়ন। এই দুইটি দলের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট খেলা আরম্ভ হয়। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসলিমা আওনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মীজ নাজিয়া নওরিন,উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল ইসলাম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রসূল রাখি,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন,উপজেলা শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল,বিরামপুর উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় বাদশা মোহাম্মদ নাজ্জাসি সহ সঙ্গীয় দল, ক্রিয়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী,ক্রিয়া সংস্থার এডহক কমিটির সদস্য রবিউল করিম বিপ্লব,এডহক কমিটির সদস্য সাহেবিন আলম,আনোয়ারুল হাবিব লিটন,ক্রিয়া সংস্থার সদস্য ও বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মন্ডল সহ প্রমূখগণ উপস্থিত ছিলেন। এ সময় উদ্বোধনী খেলার অনুষ্ঠানের সভাপতি ও ক্রিয়া সংস্থার আহবায়ক পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন বলেন,আজকে বিরামপুর উপজেলায় জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) বালক ২০২৪ এর দুদিন ব্যাপী খেলা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন,খেলাধুলার বিকল্প নেই নতুন প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মনোযোগী করার জন্য করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে তারা মাদক থেকে দূরে থাকে বেশি বেশি করে খেলাধুলার প্রতি মনোযোগী হয়ে ওঠেন। জাতীয় ফুটবল টুর্নামেন্ট গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালক ২০২৪ উদ্বোধনী খেলায় বিরামপুর পৌরসভা বনাম পলিপ্রয়োপুর ইউনিয়ন প্রতিদ্বন্দিতা করেন। এতে রেফারির দায়িত্ব পালন করেন ওবায়দুর রহমান,বিপ্লব তপ্ন,বেলাল ও মুস্তাফিজুর রহমান,হারুন,ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন উত্তরবঙ্গের সকলের সুপরিচিত জনপ্রিয় ধারাভাষ্যকার তোউফুল তপু।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular