ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিককমিউনিস্ট মনস্ক কবীর সুমন

কমিউনিস্ট মনস্ক কবীর সুমন

‘শক্তিশালী কোনো কমিউনিস্ট দল সামনে আসে, এই বয়সেও তাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব।’ কবীর সুমন এক সাক্ষাৎকারে একথা বলেন। 

তিনি আরও বলেন, ‘তাদের জন্য গান লিখব, পাশে থাকব।’

দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত ছিলেন সংগীতশিল্পী কবীর সুমন। তবে সাম্প্রতিক নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর নিজের অবস্থান নিয়ে নতুন করে মুখ খুললেন তিনি।

নির্বাচনের ফলাফল নিয়ে খোলামেলা কথা বলেছেন এই শিল্পী। তার মতে, ভোটের পরিবেশ ছিল অস্বাভাবিক। ‘হঠাৎ সামরিক বাহিনী মোতায়েন, ট্যাংক নামানো- এসব ভাবিনি’ মন্তব্য করেন তিনি।

আরও জানালেন, তিনি কখনোই তৃণমূলপন্থী ছিলেন না।

কবীর সুমন বলেন, “আমি তো তৃণমূলের সদস্য নই, তৃণমূলপন্থীও নই। আগে কোনো রাজনৈতিক দলের সদস্যও ছিলাম না। মমতা ব্যানার্জি আমাকে প্রায় হাতে-পায়ে ধরে রাজনীতিতে এনেছিলেন। পাঁচ বছরের মেয়াদ শেষ হতেই আমি পদত্যাগ করি।”

তবে জনরায় কেন তৃণমূলের বিরুদ্ধে গেল, তার নির্দিষ্ট ব্যাখ্যা না দিলেও একাধিক ভুলের ইঙ্গিত দিয়েছেন সুমন। বিশেষ করে চাকরির ক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘চাকরির ক্ষেত্রটা ভয়ংকরভাবে মার খেয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেয়নি।’

মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেন তিনি। ‘সব কাজ তিনি ঠিকভাবে করতে পারেননি’ বললেও সরকারের কিছু ইতিবাচক উদ্যোগের প্রশংসাও করেন সুমন। ‘সবুজ সাথী’ প্রকল্পের উদাহরণ টেনে তিনি বলেন, ‘এটা বড় কাজ। বাচ্চারা সাইকেল পেয়েছে। এসব কাজের জন্য ভবিষ্যতে মমতার সম্মান আরও বাড়তে পারে।’

এদিকে নতুন সরকারকে স্বাগত জানিয়ে কবীর সুমন বলেন, ‘সিপিএম বা তৃণমূল-দুই আমলেই মেয়েদের নিরাপত্তা মোটামুটি নিশ্চিত ছিল। নতুন সরকার সেই ধারা বজায় রাখবে বলে আশা করি।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular