ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিআন্দোলনের নামে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখা হয়েছিল

আন্দোলনের নামে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখা হয়েছিল

নিউজ ডেস্ক: আন্দোলনের নামে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টারা। আন্দোলনের জন্যেই অন্তর্বর্তী সরকার সঠিক ভাবে কাজ করতে পারেননি বলে জানিয়েছেন তারা।

এক বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন সাবেক উপদেষ্টা ফরিদা আখতার এবং সালেহ উদ্দিন আহমেদ।

ফরিদা আখতার বলেন, অনেক সময় আমরা সচিবালয়ে দেখতাম ৫টা বেজে গেছে কিন্তু বের হতে পারছি না। কারন নিচে আন্দোলন হচ্ছে। এখন সবার আন্দোলন কি মিটমাট হয়ে গেছে? ওইটা অন্তর্বর্তী সরকারকে চাপে রেখেছে।

সালেহ উদ্দিন আহমেদ জানান, সরকারে থাকাকালীন আমরা ৬০০ থেকে হাজারখানেক আন্দোলন দেখেছি। আমরা তখনই টের পেয়েছি যে এটার পেছনে কোন প্রেশার গ্রুপ কাজ করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular