ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিজিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পানিসম্পদমন্ত্রী এ্যানি

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পানিসম্পদমন্ত্রী এ্যানি

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পিতা-মাতার আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন জনবান্ধব, গণমুখী ও দেশপ্রেমিক নেতা। তাঁদের রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করছেন এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, “একই পরিবারের মধ্যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন এবং বর্তমানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি পরিবার থেকে তিনজন রাষ্ট্রনায়কের নেতৃত্ব পাওয়া দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়।”

বিএনপির রাজনীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, দলটি অতীতেও দেশের মানুষের জন্য কাজ করেছে এবং বর্তমানে সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। জনগণের আস্থা ও সমর্থনের কারণেই বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশে যে রাজনৈতিক ও সামাজিক জাগরণ সৃষ্টি হয়েছে, তা ধরে রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনগুলোতে জনগণের পাশে থেকে তাঁদের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

আলোচনা সভায় বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং নিজাম উদ্দিন ভূঁইয়া।

সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর আদর্শ ধারণ করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular