ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরে ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে গোশত বিতরণ করেছে ছাত্রশিবির

ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরে ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে গোশত বিতরণ করেছে ছাত্রশিবির

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে চার শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে পৌর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় আল ইসলাম সোসাইটির কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে শহর শাখার আওতাধীন বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মধ্যে গোশত বিতরণ করা হয়।

গোশত বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি আব্দুল আউয়াল হামদু।

এ সময় উপস্থিত ছিলেন শহর শাখার সেক্রেটারি ইসমাইল হোসেন ফয়সাল, বায়তুল মাল সম্পাদক রাজীব হোসেন, শিক্ষা সম্পাদক শরিফ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা।

সংগঠন সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর শহর শাখার আওতাধীন ২১টি সাংগঠনিক ইউনিয়নের চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে এই গোশত বিতরণ করা হয়। ঈদের আনন্দ শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং অসচ্ছল ও প্রয়োজনীয় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

গোশত গ্রহণকারী শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, এমন সামাজিক ও মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

কর্মসূচিতে ছাত্রশিবিরের নেতারা বলেন, শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি অতীতেও বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে বলেও তাঁরা উল্লেখ করেন।

ঈদুল আজহা উপলক্ষে জেলার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি ছাত্রশিবিরের এ উদ্যোগও শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular