মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে শোক র্যালি,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) বিকেলে উপজেলা বিএনপি’র উদ্যোগে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় হতে শোক র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও ফকিরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান আতা’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান (আব্দার), উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়র রহমান, তোড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আতাউর রহমান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধ-পরবর্তী রাষ্ট্র গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন দেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরো বলেন, জাতীয় সংকট মোকাবিলা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তাঁর গৃহীত বিভিন্ন কর্মসূচি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা সহ দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ
সোলায়মান আলী। এ সময় বিএনপি ও এর অঙ্গ- সহযোগি সংগঠনের নেতাকর্মী, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




