ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকবিজেপি হটানোর আন্দোলনের ঘোষণা দিলেন মমতা

বিজেপি হটানোর আন্দোলনের ঘোষণা দিলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক: ভোটে শোচনীয়ভাবে হারার পর প্রথম প্রকাশ্যে কর্মসূচিতে এলেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিলেন তিনি; বললেন, তাঁর লক্ষ্য রাজ্যের ক্ষমতা থেকে বিজেপিকে হটানো।

বামফ্রন্টকে হটিয়ে ২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, দলীয় প্রধান মমতা হন মুখ্যমন্ত্রী। এরপরের দুটি নির্বাচনেও চলে তৃণমূলের জয়রথ। তবে গত এপ্রিলে অনুষ্ঠিত সর্বশেষ বিধানসভা নির্বাচনে তাতে ছেদ ঘটে। ভোটে জিতে ক্ষমতায় বসেছে বিজেপি।

গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় লোকচক্ষুর আড়ালে চলে যান। বাড়িতেই থাকেন তিনি। তাঁর এই নীরবতায় দলের মধ্যে অনেকেই মুখ খুলতে শুরু করেন। দলের মধ্যে ভাঙন দেখা দিয়েছে। রাজ্যের বহু পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলরের মধ্যে অনেকে তৃণমূল থেকে পদত্যাগ করেন। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারও হন কেউ কেউ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular