ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশআটোয়ারীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

আটোয়ারীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষকদের নিয়ে ২০২৫ – ২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড
রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদের নিয়ে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পঞ্চগড় খামারবাড়ি’র উপ-পরিচালক কৃষিবিদ মোঃ
আব্দুল মতিন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আফজাল হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থপান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্টনার প্রকল্প, দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ,উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল । আরো বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ফরহাদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ বাবুল
ইসলাম। এ ছাড়াও নিজের অনুভুতি ব্যক্ত করেন উপজেলার বলরামপুর ইউনিয়নের পার্টনার কংগ্রেসের নারী সদস্য মোছাঃ সাবিনা ইয়াসমিন ।

প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন কৃষকদেরকে দলগত ভাবে কাজ করার আহবান জানান এবং কৃষির আধুনিকায়ন, পুষ্টি সংবেদনশীল কৃষি, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের  বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।

পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, কৃষক, সাংবাদিক ও উদ্যোক্তা পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদ চত্বরে প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কৃষকদের ধারণা
দিতে কয়েকটি স্টল দিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular