ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়নির্বাচন কমিশনার পদে নিয়োগ

নির্বাচন কমিশনার পদে নিয়োগ

নিউজ ডেস্ক : চারজনকে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার পদে নিয়োগ দেয়া হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে এ নিয়োগ দিয়েছেন। একইসঙ্গে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনাররা : অতিরিক্ত সচিব (অব.) মো. আনোয়ারুল ইসলাম সরকার, যুগ্ম সচিব (অব.) বেগম তাহমিদা আহমেদ, জেলা ও দায়রা জজ (অব.) মো. আবদুর রহমানেল মাসুদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

নির্বাচন কমিশন পুনর্গঠনে ২৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। ওই কমিটি যাচাই-বাছাই করে ১০ জনের একটি তালিকা বুধবার (২০ নভেম্বর) রাষ্ট্রপতির দফতরে পাঠান। একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজনকে নির্বাচন কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular