ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে পিআইবির ৩ দিনব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নান্দাইলে পিআইবির ৩ দিনব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর বিশেষ উদ্যোগ ও ব্যবস্থাপনায় উপজেল নান্দাইলে ১৩জুন থেকে ১৫ জুন পর্যন্ত ৩ দিনব্যাপী “মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ জুন শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা ১৫ জুন সমাপ্ত হয়। এ কর্মশালায় নান্দাইলে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেছেন। কর্মশালার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। এ প্রশিক্ষণে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী অংশ নেন।
প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতার আধুনিক কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাইয়ের পদ্ধতি, ভুয়া তথ্য ও গুজব শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিংয়ের ব্যবহারিক দিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল কনটেন্ট তৈরি, তথ্য যাচাই এবং এআই ভিত্তিক বিভিন্ন টুল ব্যবহারের কৌশল শেখানো হয়। প্রশিক্ষণের সমন্বয়ক হিসাবে দায়িত্বে ছিলেন সায়ানোয়ার সাইদ শাহিন প্রশিক্ষক পিআইবি ঢাকা।
সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন বিশে অতিথি ফাতেমা জান্নাত উপজেলা নির্বাহী কর্মকর্তা নান্দাইল।
সমাপ্তি সনূ বিতরণ অনুষ্টানে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে সঠিক তথ্য প্রচার এবং ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার গণমাধ্যম ও শিক্ষা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
অংশগ্রহণকারীরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে তারা আধুনিক গণমাধ্যম, তথ্য যাচাই এবং এআই প্রযুক্তি সম্পর্কে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন, যা ভবিষ্যতে তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সকল সাংবাদিক
নান্দাইলে এ ধরনের যুগোপযোগী প্রশিক্ষণের আয়োজন করায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular