ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের গেল প্রাণ

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের গেল প্রাণ

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় মাছ ধরতে পুকুরের পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাকিব ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১লা জুলাই) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়ার বড়জুম্মা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের আজিজুল হকের ছেলে।এলাকাবাসি সুত্রে জানা যায়, মাছ ধরতে ছোট একটি পুকুরের পানি সেচতে গিয়ে সেচ পাম্পের তারে শাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে পরিবারের লোকেরাসহ স্থানীয়রা ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular