ঢাকা  রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকখামেনির জানাজায় বাতাসে উড়ছে প্রতিশোধের লাল পতাকা

খামেনির জানাজায় বাতাসে উড়ছে প্রতিশোধের লাল পতাকা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় শোকার্ত সমর্থকদের হাতে উঠে এসেছে ‘প্রতিশোধের’ প্রতীক লাল পতাকা। শনিবার (৪ জুলাই) রাজধানী তেহরানে শত শত মানুষ এই লাল পতাকা নিয়ে শোকমিছিলে অংশ নেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ ইসলামি বলেন, খামেনির অনুসারীরা এই লাল পতাকাকে প্রতিশোধের প্রতীক হিসেবেই তৈরি করেছেন।

তিনি আরও বলেন, যারা তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরান সরকারের প্রতি তারা স্পষ্ট আহ্বান জানাচ্ছেন।

ইসলামি মনে করিয়ে দেন, খামেনি শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, তাঁর অবস্থান ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রতীকী।

প্রতিবেদনে বলা হয়, খামেনির জানাজায় তেহরানে এক কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিরা এই শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular