ঢাকা  রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকখামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার ইরানের সেনাপ্রধানের

খামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার ইরানের সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি যুক্তরাষ্ট্রকে ‘ক্রিমিনাল’ এবং ইসরায়েলকে ‘বিশ্বাসঘাতক জায়নবাদী শাসন’ বলে উল্লেখ করে বলেন, এই হত্যাকাণ্ডের জন্য তাদের জবাবদিহি করতেই হবে।

শুক্রবার (৩ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মোসাল্লায় আয়োজিত খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির হাতামি।

তিনি বলেন, ‘আমাদের সর্বোচ্চ নেতার শাহাদাত ইরানের সংকল্পকে আরও শক্তিশালী করেছে। আজ আমরা আরও দৃঢ়ভাবে ইরানি জাতির শত্রু, অপরাধী যুক্তরাষ্ট্র এবং বিশ্বাসঘাতক ও অপরাধী জায়নবাদী শাসনকে জানিয়ে দিচ্ছি, আমাদের শহীদ নেতা এবং সব শহীদের রক্তের প্রতিশোধ আমরা নেব।’

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, তেহরানে শেষ বিদায় অনুষ্ঠান আগামী রোববারও চলবে। এরপর সোমবার রাজধানী তেহরানে জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার পবিত্র কোম শহরে, বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় এবং বৃহস্পতিবার মাশহাদে শেষ বিদায় অনুষ্ঠান শেষে অষ্টম শিয়া ইমাম ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular