বিনোদন ডেস্ক: বাংলাদেশের রাজনীতির এক মহিয়সী নারী সৈয়দা জোহরা তাজউদ্দীনের উপর বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র সন্দীপ কুমার মিস্ত্রী “জোহরা: দুঃসময়ের কান্ডারী” ছবিটির প্রিমিয়ার শো আগামী ১১ই জুলাই (শনিবার) সন্ধ্যা ৬.০০ টায় মুক্তিযুদ্ধ জাদুঘর (শের-ই বাংলা নগর সিভিক সেন্টার, আগারগাঁও, ঢাকা) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
ছবিটি প্রযোজনা করেছেন শারমিন আহমদ রিপি, সিমিন হোসেন রিমি, মাহজাবিন আহমদ মিমি ও তানজিম আহমদ সোহেল তাজ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল।
আগামী ১১ই জুলাই (শনিবার) সন্ধ্যা ৬.০০ টায় মুক্তিযুদ্ধ জাদুঘর (শের-ই বাংলা নগর সিভিক সেন্টার, আগারগাঁও, ঢাকা) মিলনায়তনে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।




