নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় নতুন বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এখন থেকে বয়স ও নাম সংশোধনের ক্ষেত্রে মহাপরিচালক পর্যায়ের ‘ঘ’ ক্যাটাগরি ছাড়া বাকি ৬টি ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
রোববার (৬ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায়।
নতুন নির্দেশনা অনুযায়ী—
‘ক’ ক্যাটাগরি: থানা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন
‘খ’ ক্যাটাগরি: অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন
‘গ’ ক্যাটাগরি: জেলা নির্বাচন কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন
অনলাইনে নিষ্পত্তিযোগ্য আবেদন: এসব ক্ষেত্রে কোনো হার্ডকপি গ্রহণ করা হবে না
অন্যদিকে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন আগের মতোই চালু থাকবে।
নির্বাচন কমিশনের নির্দেশনায় আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।




