ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকবাবার পদবি বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

বাবার পদবি বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

আন্তর্জাতিক ডেস্ক: নিজের নাম ও পদবি পরিবর্তন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু।

বিগত দেড় বছর ধরে সরকারি নথিতে নিজের নাম ইয়োনাতান হান লিখছেন নেতানিয়াহুর বড় ছেলে। 

ইসরায়েলের কর কর্তৃপক্ষের নথি পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত করসংক্রান্ত নথিতে তার নাম ছিল ইয়াইর নেতানিয়াহু। তবে চলতি বছরের নথিতে একই পরিচয় নম্বরের বিপরীতে ইয়োনাতান হান নাম দেখা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, নাম পরিবর্তনের বিষয়টি এইবারই প্রথম নয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এর আগে ইয়াইর নিজেকে ইয়াইর হুন নামে পরিচয় দিয়েছিলেন। ‘হুন’ ছিল তার মা সারা নেতানিয়াহুর বাবা শমুয়েলের পারিবারিক পদবি, যা পরে পরিবর্তন করে বেন আর্টজি রাখা হয়।

হারেৎজের তথ্যমতে, ১৯২০-এর দশকে পোল্যান্ড থেকে ঐতিহাসিক ফিলিস্তিনে এসে বসতি স্থাপনের পর বেঞ্জামিন নেতানিয়াহুর বাবা বেনজিয়ন মিলেইকোভস্কি নিজের পদবি পরিবর্তন করে বেনজিয়ন নেতানিয়াহু রাখেন।

সূত্র: মিডল ইস্ট আই

 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular