|
নিউজ ডেস্ক: গান, আবৃত্তি ও সশ্রদ্ধ স্মৃতিচারণের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সংগ্রামী সভাপতি, বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক, সাহিত্যিক, অধ্যাপক বদিউর রহমান-এর প্রথম প্রয়াণবার্ষিকী পালন করেছে উদীচী। ১৭ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে উদীচী কেন্দ্রীয় সংসদ আয়োজন করে “স্মরণানুষ্ঠান ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন”। অনুষ্ঠানের শুরুতেই অধ্যাপক বদিউর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর ছিল সঙ্গীত, আবৃত্তি পরিবেশন, আলোচনা পর্ব এবং স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন। |
![]() |





