ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জে ২০২৫ সালের প্রশ্নে পরিক্ষা, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জে ২০২৫ সালের প্রশ্নে পরিক্ষা, তদন্ত কমিটি গঠন

নীলফমারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষা ইতিহাস প্রথম পত্র ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার(১৯ জুলাই)বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের অধীনে ২০২৬ সালের এইচএসসি ১৯ জুলাইয়ের পরীক্ষা চলাকালে উপজেলার বড়ভিটা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গিয়েছে। এবিষয়ে বিস্তারিত প্রতিবেদনের জন্য তদন্ত কমিটি গঠন করা হলো। আগামী মঙ্গলবার ২১ জুলাইয়ের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ করা হলো। 

তদন্ত কমিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য সচিব ও উপজেলা সহকারী পল্লি দারিদ্র্য বিমোচন কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। 

পরীক্ষার্থীরা জানান, রবিবার সকাল ১০টায় ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। এ সময়ে পরীক্ষার্থীদের ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। সেই অনুযায়ী শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ভুল প্রশ্নের পরীক্ষা দিতে থাকেন ৷ পরে ভুলটি ধরা পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করেন। এরপর নতুন প্রশ্নে সময় বাড়িয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, এবিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । সেখানে ৪৯০ জন পরীক্ষার্থী ছিল আজকে ৪৭৯ জন উপস্থিত ছিল।তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular