নিউজ ডেস্ক: আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ এভিয়েশন লিমিটেড বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করেছে। কর্পোরেট ও ব্যবসায়িক সফর, পর্যটন শিল্পখাত, ব্যক্তিগত যাত্রা এবং জরুরী চিকিৎসা সেবার জন্য এ পরিষেবা দেয়া হবে।
প্রাথমিকভাবে তিনটি হেলিকপ্টার নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রোগী পরিবহনের জন্য একটি বেল-৫০৫ এবং যাত্রী পরিবহনের জন্য দুটি রবিনসন-৬৬ মডেলের হেলিকপ্টার যুক্ত করা হয়েছে।
আকিজ এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, দ্রুত যাতায়াত ও জরুরি প্রয়োজনে শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে হেলিকপ্টার ব্যবহারের প্রবণতা বাড়ছে। এছাড়া দুর্গম এলাকায় উদ্ধারকাজ, মুমূর্ষু রোগী পরিবহন, জরুরি ভ্রমণ, নাটক-সিনেমার শুটিং, রাজনৈতিক সফর, বিয়ের বরযাত্রী পরিবহন ও ব্যক্তিগত যাতায়াতেও হেলিকপ্টারের চাহিদা বেড়েছে। এসব প্রয়োজন পূরণে নিরাপদ ও সময়-সাশ্রয়ী সেবা দিতে প্রস্তুত রয়েছে আকিজ এভিয়েশন।
হেলিকপ্টার পরিষেবা ও জরুরি রোগী পরিবহন সংক্রান্ত তথ্যের জন্য ০১৭১৩-৪৮৮৪০৪, ০১৭১৩-৪৮৮৪০৫ এবং ০১৭১৩-৪৮৮৪০৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।




