গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে এবং উপজেলার নতুন ভবন নির্মাণ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত হয়।আজ বুধবার বিকেলে দক্ষিণ গফরগাঁওয়ের মুখী স্কুলের বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন,গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক,গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একে এম আনসার উদ্দিন,মশাখালী ইউনিয়ন বিএনপি নেতা চমক ফকির,আবসার উদ্দিন,ফেরদৌস আলম,নাসির উদ্দিন প্রমুখ।সমাবেশে বক্তারা নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি এবং উপজেলার নতুন ভবন নির্মাণ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।




