ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedনতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া ডেস্ক: নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ফুটবল দলের অন্যতম সেরা স্ট্রাইকার কিসকু। মাঠের লড়াইয়ে সে সেরা হলেও, মনের কোণে লুকিয়ে ছিল একটা ছোট্ট আকুতি।

কিসকু এক গণমাধ্যমে জানান, যদি তার মায়ের কাছে একটি ফোন থাকত, তাহলে সে তার মায়ের সাথে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটুকু ভাগাভাগি করে নিতে পারত।

কিশোরী ফুটবলারের সেই আবেগ ছুঁয়ে যায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে। মিরপুরে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কিসকুর মায়ের হাতে একটি নতুন মোবাইল ফোন ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে তার স্থায়ী কর্মসংস্থানের ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী জানান, কিসকুর মা যেন একটি স্থায়ী চাকরির মাধ্যমে নিজেকে এবং তার সন্তানকে পারিবারিকভাবে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারেন।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, কিসকু এখানেই থেমে থাকবে না, সে আরও বহুদূর যাবে।

২৭ জুলাই জমকালো সমাপনী ও মাননীয় প্রধানমন্ত্রীর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular