ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিদুই বছর পর মনে হচ্ছে আমরা পেছনের দিকে হাঁটছি: তাসনীম জারা

দুই বছর পর মনে হচ্ছে আমরা পেছনের দিকে হাঁটছি: তাসনীম জারা

নিউজ ডেস্ক: ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের দুই বছর পর এখন এসে মনে হচ্ছে কোনো পরিবর্তন আসেনি, বরং আমরা পেছনের দিকে হাঁটছি- এমনটাই মন্তব্য করেছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও চিকিৎসক ডা. তাসনীম জারা।

তিনি বলেন, মানুষ নতুন ধারার, গঠনমূলক ও জনমুখী রাজনীতি চেয়েছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় মনে হচ্ছে, আমরা কাঙ্ক্ষিত পরিবর্তনের দিকে এগিয়ে যাওয়ার বদলে আবারও পেছনের দিকেই হাঁটছি। সহিংসতা ও প্রতিপক্ষকে ঘায়েল করার রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর শাহবাগে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এনসিপি নেত্রী তাসনীম জারা বলেন, ২০২৪ সালের আন্দোলনে মানুষের অংশগ্রহণ ছিল একটি স্পষ্ট বার্তা-তারা আর দমন-পীড়ন, ভয়ভীতি ও সংঘাতের রাজনীতি দেখতে চায় না। মানুষ এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করে, যেখানে তাদের জীবনযাত্রার বাস্তব সমস্যা গুরুত্ব পাবে।

এসময় অধ্যাপক আনু মুহাম্মদসহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular