জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ ও বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে (কনফারেন্স রুম) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
সভায় নান্দাইলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
বিদ্যুৎ গ্রাহক অধিকার পরিষদের আহ্বায়ক এনামুল হক বাবুল এবং যুগ্ম আহ্বায়ক আলম ফরাজী বিদ্যুৎ সেবার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।
সভায় জানানো হয়, বর্তমানে নান্দাইলে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ সংযুক্ত হয়েছে, যা এলাকায় বিদ্যুৎ সরবরাহের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের মতে, নান্দাইলে বিদ্যুৎ সমস্যা সমাধান ও সেবার মানোন্নয়নে প্রশাসন, বিদ্যুৎ বিভাগ এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ ধরনের সমন্বয় সভা এই প্রথম অনুষ্ঠিত হলো, যা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে আয়োজন করা হয়েছে।




