আন্তর্জাতিক ডেস্ক: ধ্বংসস্তূপ আর রক্তের দাগ মুছে যাওয়ার আগেই গাজায় আরও দীর্ঘ হচ্ছে স্বজন হারানোর তালিকা। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই ভয়াবহ আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৭৩ হাজার ৩৫৬ জন ফিলিস্তিনি।
একই সময়ে পঙ্গুত্ব ও মারাত্মক ক্ষত নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আরও প্রায় এক লাখ ৭৪ হাজার ১৮৫ জন মানুষ—যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ তথ্য নিশ্চিত করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে গাজায় ইসরাইলি হামলায় ছয়জন ফিলিস্তিনি নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত একটি ‘যুদ্ধবিরতি’ চুক্তি লঙ্ঘন করেই চলেছে ইসরাইলি সামরিক বাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল কমপক্ষে ১২৩০ জনকে হত্যা এবং ৪০৭৬ জনকে আহত করেছে।
সূত্র: আল জাজিরা




